বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


দেশজুড়ে ১০৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রকস্টার’
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : )
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘রকস্টার’। মেগাস্টার শাকিব খান অভিনীত এই সিনেমাটি ঈদের দিন থেকেই দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন— দুই ধরনের হল মিলিয়ে বড় পরিসরে মুক্তি পেয়েছে সিনেমাটি।

পরিচালক আজমান রুশো নির্মিত সিনেমাটিতে একজন রকস্টারের খ্যাতির শীর্ষে ওঠা, ব্যক্তিগত দ্বন্দ্ব এবং জীবনের নানা উত্থান-পতনের গল্প তুলে ধরা হয়েছে। শাকিব খানের পাশাপাশি এতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।

মুক্তির আগেই সিনেমাটির গান, পোস্টার ও প্রচারণা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। ঈদে একাধিক সিনেমা মুক্তি পেলেও ‘রকস্টার’ নিয়েই দর্শকদের কৌতূহল বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। ঢাকায় স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ‘রকস্টার’ প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, সাবা সোহানা সিনেপ্লেক্স এবং সিনেস্কোপেও সিনেমাটি দেখা যাচ্ছে।

এছাড়া ঢাকার ঐতিহ্যবাহী বেশ কয়েকটি একক প্রেক্ষাগৃহ— যেমন মধুমিতা সিনেমা হল, শ্যামলী সিনেমা হল, আজাদ সিনেমা হল ও আনন্দ সিনেমা হলেও চলছে ছবিটি। একইসঙ্গে দেশের বিভিন্ন বিভাগ ও জেলার প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে ‘রকস্টার’।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]