শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে লোহাগাড়ায় মহাযোগী আধ্যাত্মিক উৎসব
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : )
শিবকল্পতরু ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর বড়হাতিয়াস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে দিনব্যাপী ব্যাপক ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

আগামী ৩ জুন (বুধবার) অনুষ্ঠিতব্য এ মহোৎসবকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গীতাপাঠ, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণে মুখর থাকবে উত্তর বড়হাতিয়া সেবাশ্রম। 

আয়োজক সূত্রে জানা গেছে, ভোর থেকে গভীর রাত পর্যন্ত নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে এ তিরোধান দিবস। কর্মসূচির মধ্যে রয়েছে ভোর কীর্তন, শ্রীমদ্ভগবদ গীতাপাঠ, পাঁচালী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি কীর্তন, পালা কীর্তন এবং প্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে প্রধান পৌরহিত্য করবেন উত্তর বড়হাতিয়া শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমেরে অধ্যক্ষ  শ্রী শ্রীমৎ কৃপারন্দ ব্রহ্মচারী। 

এছাড়া বিশেষ অতিথি শিল্পী হিসেবে অংশ নেবেন বিশিষ্ট কীর্তনীয়া প্রদীপ রুদ্র ও নিরঞ্জন ঘোষ অনুষ্ঠানের সূচি অনুযায়ী ভোর ৫টায় ভোর কীর্তনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। সকাল ৮টায় অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভগবদ গীতাপাঠ। 

বেলা ১১টা ৪০ মিনিটে লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধানের ক্ষণ স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে তাঁর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। 

দুপুর ১টায় প্রসাদ বিতরণ, বিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় আরতি কীর্তন এবং রাত ১০টায় পালা কীর্তনের আয়োজন রাখা হয়েছে।

সেবাশ্রম কর্তৃপক্ষ জানান, মানবকল্যাণ, সত্য, ন্যায় ও আধ্যাত্মিক চেতনার প্রতীক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও এ আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উক্ত মহতী অনুষ্ঠানে ধর্মপ্রাণ ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ও সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
উলিপুরে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ
শেরপুরে বালু দস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : চলছে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি
তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]