বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


মালদ্বীপের দ্বিফুশি দ্বীপে প্রবাসীদের সঙ্গে হাইকমিশনের মতবিনিময় সভা
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৮:৪৬ পিএম  (ভিজিট : ১৫১)
মালদ্বীপের দ্বিফুশি দ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। সাপ্তাহিক  ছুটির দিনে শুক্রবার দ্বিফুশি আইল্যান্ড অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিপুলসংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। তিনি প্রবাসীদের কর্মপরিবেশ, বসবাসের অবস্থা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

হাইকমিশনার বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের কল্যাণ, অধিকার ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ হাইকমিশন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি প্রবাসীদের স্থানীয় আইন-কানুন মেনে চলা, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ এবং যেকোনো সমস্যা বা জটিলতায় দ্রুত হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রবাসীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

উন্মুক্ত ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সভায় প্রবাসীরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। হাইকমিশনের এ ধরনের উদ্যোগ প্রবাসীদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]