বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


গাজীপুর -১ আসনে ধানের শীষ বিজয়ী হওয়ায় হিন্দু ভাইবোনদের অভিনন্দন ও সংবর্ধনা
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:০৬ পিএম  (ভিজিট : ৫১)
গাজীপুর -১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে মোঃ মজিবুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করায় হিন্দু ভাইবোনদের কে অভিনন্দন ও সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের আয়োজনে কালিয়াকৈর গালস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

কালিয়াকৈর হিন্দু কল্যান ট্রাস্টের সাবেক সভাপতি বাবু অধ্যাপক চন্দ্র মোহন সরকার এর সভাপতিত্বে  অভিনন্দন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান, এছাড়া উপস্থিত ছিলেন  গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈরে উপজেলার সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ,জেলা জাসাস এর আহবায়ক শাহ এরশাদ ফকির,  বাংলাদেশ হিন্দু পরিষদ গাজীপুর জেলা শাখার সহ সভাপতি বিপ্লব সরকার ও  সাধারণ সম্পাদক এস পলাশ সরকার,  কালিয়াকৈর গালস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকার, বিশিষ্ট ব্যবসায়ী পীযুষ সাহা, আশীষ রায়, সুকুমল সাহা, পার্থ সরকার,  পলাশ সরকার, শান্তি রন্জন সরকার, হিন্দু মহিলা নেত্রী সুচিত্রা সরকার সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওর্য়াড থেকে আগত হিন্দু ধর্মালম্বীদের নেতৃবৃন্দ। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]