সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কচুয়ায় ছাত্রশিবিরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:২৮ পিএম  (ভিজিট : ১৬০)
চাঁদপুরের কচুয়া উপজেলায় ১২নং আশরাফপুর ইউনিয়ন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) আশরাফপুর গনিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মাহবুব আলম, কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও প্রশাসনিক সম্পাদক মারুফ আহম্মেদ সুমন, কচুয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আলী হায়দার রাকিব এবং কচুয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মনজুরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কচুয়া দক্ষিণ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন আশরাফপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বিশ্ব শান্তি, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]