প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম (ভিজিট : )
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৯ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) রাতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মৃত জব্বার মিয়ার ছেলে পারভেজ মিয়া (২৪) এবং হারুন অর রশিদের ছেলে ফারুক হাসান (৩৮) কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি পারভেজ মিয়া ও ফারুক হাসানকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে রবিবার থানায় মামলা (নং-১১(১)/২৬) দায়ের করা হয় এবং দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”