মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


আন্তর্জাতিক
জলবায়ু সংকট আসলে স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:৩১ এএম   (ভিজিট : ৭৯)
জলবায়ু সংকটই এখন স্বাস্থ্য সংকট বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন সরাসরি মানুষের স্বাস্থ্যের ওপর পড়ছে। আর তাই এখন সময় এসেছে জলবায়ু সম্মেলনগুলোতে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু করার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস গত সপ্তাহে ব্রাজিলের বেলেমে জাতিসংঘের চলমান কপ-৩০ সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনবিষয়ক আলোচনায় স্বাস্থ্যকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। জেনেভায় এক সংবাদ সম্মেলনে টেড্রোস বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সবচেয়ে শক্তিশালী যুক্তি হলো মানুষের স্বাস্থ্য। কিন্তু দীর্ঘদিন ধরে জলবায়ু আলোচনায় স্বাস্থ্যকে উপেক্ষা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মানুষকে নিজেদের বা সন্তানদের স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা বোঝানো অনেক সহজ, কিন্তু হিমবাহ বা জীববৈচিত্র্য রক্ষার জরুরি বিষয়টি বোঝানো ততটা সহজ নয়। দুটোই গুরুত্বপূর্ণ, তবে স্বাস্থ্য মানুষের কাছের বিষয়।”

টেড্রোস জানান, বৃহস্পতিবার কপ-৩০-এর স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হবে। এদিন আয়োজক দেশ ব্রাজিল স্বাস্থ্যকেন্দ্রিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা ঘোষণা করবে। আর এটি অন্য দেশগুলোকে তাদের স্বাস্থ্যব্যবস্থা প্রস্তুত করতে ও জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকির মোকাবিলা করতে সহায়তা করবে। টেড্রোস আরও বলেন, “জলবায়ু সংকট আসলে একটি স্বাস্থ্য সংকট।”

এদিকে ডব্লিউএইচও’র পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান রুডিগার ক্রেখ বলেন, “যদিও জলবায়ু সম্মেলনগুলোতে স্বাস্থ্য নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবুও এখনো আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত আলোচনার কোনো নির্দিষ্ট স্থান তৈরি হয়নি।” তিনি আরও বলেন, “এখন সময় এসেছে স্বাস্থ্যকে আনুষ্ঠানিক আলোচনার অংশ করার এবং আমরা আশা করছি আগামী বছর কপ-৩১-এ এটি বাস্তবে পরিণত হবে।”







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com