মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


আইন-আদালত
সাবেক মেয়র আইভীর জামিন চেম্বার আদালতে স্থগিত
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম   (ভিজিট : ৮৭)
জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা, হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধাসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। 

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী মোতাহার হোসেন সাজু। এর আগে গত ৯ নভেম্বর সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৯ মে সেলিনা হায়াৎ আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা
৭১-এর স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য উপদেষ্টা
ধোনি থেকে পান্ত, প্রত্যেক আইপিএলের সর্বোচ্চ দামী যারা
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় : মির্জা ফখরুল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com