শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২
 
শিরোনাম:


কাফুর সঙ্গে ঢাকায় থাকছেন ক্যানিজিয়াও
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:৩৬ এএম   (ভিজিট : )
আগেই নিশ্চিত করা হয়েছে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড (এএফবিপিআইএল) আগামী ৫ ডিসেম্বর থেকে ঢাকায় আয়োজন করতে যাচ্ছে এএফবি ল্যাটিন-বাংলা সুপার কাপ।

যে আয়োজনে অংশ নিতে যাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশ। ৩ দেশেরই সাবেক ফুটবলাররা মাঠ মাতাবেন একে-অপরের বিপক্ষে। ব্রাজিলের সুপারস্টার কাফু দলটির সঙ্গে থাকবেন এই খবর সামনে আসার পর আর্জেন্টিনার কোনো একজন সাবেক তারকাকে ঢাকায় আনার দাবি জানান আর্জেন্টিনার সমর্থকরা।

সেদিন আয়োজকরা আর্জেন্টিনার সাবেক কোনো এক তারকার ঢাকায় আসার বিষয়টি নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও নিশ্চয়তা দিতে পারেননি। তবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আর্জেন্টিনার সাবেক তারকা ক্লদিও ক্যানিজিয়ার থাকার ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। ফলে দাবি পূরণ হচ্ছে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের।

সাবেক ফুটবলারদের নিয়ে তৈরি হবে দল তিনটিই। খেলবে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েই। প্রত্যেক দল একবার করে পরস্পরের মোকাবিলা করবে। এই সুপার কাপ নিয়ে আয়োজকরা শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিস্তারিত তুলে ধরবে। সুপার কাপের জন্য ৫ থেকে ১৫ ডিসেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়াম বরাদ্দ নেওয়া হয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার
অস্কার মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ, আলোচনায় যারা
বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পের মন্তব্যের পর ইরান, ‘কেউ আমাদের বাদ দিতে পারবে না’
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আত্মবিশ্বাস ও ধৈর্যকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছেন মডেল জায়ান মেহেদী
আন্তর্জাতিক নারী দিবসে স্মার্ট উদ্যোক্তা ফোরামের আলোচনা সভা ও সম্মাননা প্রদান
দিয়ামনি ই কমিউনিকেশন আয়োজিত রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ
শেরপুর সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
বিএফডিএস এর তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com