রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম  (ভিজিট : ১৫)

এলএনজি আমদানিতে চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে সরকারকে। এ অবস্থায় নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ না করে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনও বিকল্প নেই’ প্রতিপাদ্যে ২৮ থেকে ৩০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই জ্বালানি সংকটের সমাধান হবে না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণে দক্ষতা বাড়াতে হবে। এলএনজি আমদানিতে ভর্তুকি রাষ্ট্রের ওপর আর্থিক চাপ তৈরি করছে। তাই আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে হবে। সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারকে এলএনজি আমদানিতে চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এ অবস্থায় নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ না করে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ প্রয়োজন।  

বিডব্লিউজিইডির সদস্যসচিব হাসান মেহেদী বলেন, সুন্দরবনের হিরণ পয়েন্ট ও মোংলার মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নতুন পাঁচটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। এক কার্গো এলএনজি আমদানির অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা গেলে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া সম্ভব। সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করে বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে হবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এ আধিপত্য ভাঙতে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানিব্যবস্থার অগ্রাধিকার দিতে হবে।

বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলামের সভাপতিত্বে আরও অনেকে বক্তব্য রাখেন। সম্মেলনে সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। ১৩টি অধিবেশনে জ্বালানি নীতি, জীবাশ্ম জ্বালানির ঝুঁকি, অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে। সমাপনী দিনে ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]