রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করছি: ফজলুর রহমান
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম  (ভিজিট : ৮)
মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয় পর্বতসম চাপ সহ্য করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তার বিরুদ্ধে নজিরবিহীন ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফজলুর রহমান।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধকে রক্ষা করতে গিয়ে, এর কথা বলতে গিয়ে, সেই স্বপ্ন দেখতে ও বাস্তবায়ন করতে গিয়ে আমার ওপর হিমালয় পর্বতের মতো চাপ সৃষ্টি করা হচ্ছে।

তা আমাকে সহ্য করতে হচ্ছে। আমার বিরুদ্ধে এমন চক্রান্ত চলছে, যা বাংলাদেশের কোনো রাজনীতিকের বিরুদ্ধে আগে হয়েছে কি না, আমার জানা নেই।’

মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণা করে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, ‘যুদ্ধের সময় প্রথম ধনপুরে এসে নেমেছিলাম। তখন সেখানে কোনো বাড়িঘর ছিল না।

সেই স্মৃতি এখনো আমার মনে গেঁথে আছে। অথচ মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে আজ আমাকে স্বাধীনতাবিরোধী শক্তির নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের মুখে পড়তে হচ্ছে।’

নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচারের অভিযোগ তুলে এই সংসদ সদস্য বলেন, ‘আলবদর-রাজাকারের সন্তানেরা এবং স্বাধীনতাবিরোধী শক্তি প্রতিনিয়ত আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাচ্ছে। ইউটিউব দেখলেই বুঝতে পারবেন, আমার বিরুদ্ধে কী ধরনের চক্রান্ত চলছে। আমি বাঁচব কি না, এই চাপ সহ্য করতে পারব কি না, আল্লাহই জানেন। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন।’

তবে সব ষড়যন্ত্র ও অপপ্রচারের অবসান ঘটবে এবং সত্যের জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের জয় হবে, পরাজয় হবে স্বাধীনতাবিরোধী শক্তির।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করে ফজলুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান সত্য-মিথ্যা বুঝতে পারবেন। তার বিরুদ্ধে চলা ষড়যন্ত্রেরও বিচার করবেন বলে তিনি আশা করেন।

বক্তব্যের শেষ দিকে ফজলুর রহমান বলেন, ‘আমি মনে করি, সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]