শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


নড়াইলে হামলায় নিহত দুই নেতার হত্যার বিচার নিশ্চিতের অঙ্গীকার রিজভীর
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম  (ভিজিট : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশ ছেড়ে পালিয়েও পরাজিত শক্তির রক্তের নেশা কমেনি, বরং বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি এখনো গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় নিহত বিএনপি নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলামের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করেও পরাজিত শক্তি তাদের সহযোগীদের মাধ্যমে দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে। কালিয়ার বিএনপি নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলামও এমন সহিংসতার শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

কবর জিয়ারতের সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বন উপমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জ্বালানি উপমন্ত্রী অনিন্দ্য ইসলাম, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে রুহুল কবির রিজভী নিহত দুই নেতার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]