শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, বহিষ্কার ২৪ প্রার্থী
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:০৫ পিএম  (ভিজিট : ২০)

রাষ্ট্রায়ত্ত নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (জেনারেল) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার চারটি কেন্দ্রে দুই ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বহিষ্কৃতদের মধ্যে একজনের পরিবর্তে অন্য ব্যক্তি পরীক্ষা দিতে এসে ধরা পড়েন। বাকি ২৩ জনের কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ২০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জব আইডি ২৬১০১-এর আওতায় ৯০৩টি শূন্য পদের বিপরীতে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য বিবেচিত হন ৮ হাজার ৯৫৭ জন প্রার্থী।

বহিষ্কৃত ২৪ জনের মধ্যে লালমাটিয়া গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইসসহ আটজন ধরা পড়েন। শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে বহিষ্কার করা হয় সাতজনকে। তাঁদের মধ্যে একজনের পরিবর্তে অন্য ব্যক্তি পরীক্ষা দিতে এসেছিলেন। শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পাঁচজন এবং ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে চারজনকে বহিষ্কার করা হয়।

নিয়োগ প্রক্রিয়ায় শুরুতে প্রায় দেড় লাখ আবেদন জমা পড়েছিল। প্রাথমিক পর্যায়ের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুক্রবারের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

পরীক্ষার জন্য লালমাটিয়া গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে ২ হাজার ৭০০টি আসন নির্ধারণ করা হয়েছিল। শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় ও শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আসন ছিল ২ হাজার ১৫০টি করে। বাকি ১ হাজার ৯৫৭টি আসন ছিল ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়ে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]