বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


ডিবি কার্যালয়ে সাঈদ খোকন, তোলা হচ্ছে আদালতে
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম  (ভিজিট : ২৫)
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে দুপুর বা বিকেলে আদালতে তোলা হতে পারে। তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাঈদ খোকনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে কোনটিতে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
 
এর আগে সকালে রাজধানীর গুলশান-বারিধারা এলাকার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সদস্য দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে প্রথমে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]