প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ এএম
(ভিজিট : ২২)
ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী শেরপুর জেলার তিন উপজেলার সীমান্তে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনুপ্রবেশ ও নাশকতা রোধে জেলা যুবদলের মোটর সাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া মোড় থেকে এ শোডাউন শুরু হয়।
পরে মোটর সাইকেল শোডাউনটি প্রায় ৩০ কিলোমিটার সীমান্ত সড়ক প্রদক্ষিণ করে জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা, নাকুগাঁও স্থলবন্দর, মধুটিলা, বারোমারী, গজনী, তাওয়াকুচা, বালিজুরী হয়ে জেলার শেষ স্টপ কর্ণজোড়া বাজারে এসে শেষ হয়।
এ সময় যুবদলের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনুপ্রবেশ ও নাশকতা রোধে স্থানীয় সীমান্তবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেনের সঞ্চালনায় শোডাউনে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।