শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম  (ভিজিট : ৮)
গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী, আনসার রোডসহ কয়েকটি মহাসড়ক অবরোধ করছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।

এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে গাজীপুরের সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় যান। তবে তারা কাজে যোগ না দিয়ে ভেতরে অবস্থান করতে থাকেন।

এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ তৈরি করেন।

এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এছাড়াও মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেন শ্রমিকরা।

পরিস্থিতি বিবেচনায় আশপাশের বেশ কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিলেও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের অবরোধ চলছে। স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]