বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


বৃষ্টিতে আগেভাগেই খেলা শেষ, ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পিএম  (ভিজিট : ৩)
বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই। মেঘলা আকাশে দিনের শুরু, এরপর রোদ উঠলেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বড় লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হার এড়াতে আগামীকাল শেষ দিনে প্রয়োজন আরো ৫৭ রান।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে আলোকস্বল্পতা, বৃষ্টি ও বজ্রপাতের কারণে আজ আগেভাগেই চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে।

এর আগে ৬৮.৩ ওভার খেলা হলেও তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

দিনের শুরুতে মাত্র ৭ ওভার ব্যবহৃত নতুন বল নিয়েও দক্ষিণ আফ্রিকার শেষ ৩ উইকেট দ্রুত তুলে নিতে পারেনি বাংলাদেশ। রায়ান রিকেলটলের সেঞ্চুরি ও কাগিসো রাবাদার ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে স্বাগতিকরা যোগ করে আরো ১৭১ রান। ৫৫৭ রানে অলআউট হয়ে প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড পায় প্রোটিয়ারা।

অধিনায়ক টেম্বা বাভুমা অপরাজিত থাকেন ৬৮ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন হাসান মাহমুদ।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তানজিদ হাসান ফেরেন ৮ রানে। মুমিনুল হক করেন মাত্র ১ রান।

এরপর মাহফিজুল ইসলাম রবিন ও নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়লেও তা দীর্ঘস্থায়ী হয়নি। শান্ত ১১ রান করে ফেরার পর অভিষিক্ত রবিনের ব্যাট থেকে আসে ৩২ রান।

দুর্দান্ত ফর্মে থাকা তাওহিদ হৃদয়ও বেশিক্ষণ টিকতে পারেননি। রাবাদার গতিময় বাউন্সারে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মাত্র ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে তখনই ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ।

দিনের বাকি সময়ে আর মাত্র ১৯ বল খেলা হয়েছে। মুশফিকুর রহিম ও লিটন দাস অপরাজিত থেকে দিন শেষ করেছেন। 

বৃষ্টির কারণে আগেভাগে খেলা বন্ধ হওয়ায় আপাতত কিছুটা স্বস্তি বাংলাদেশের। তবে ইনিংস পরাজয় এড়াতে আগামীকাল শেষ দিনে কঠিন পরীক্ষাই দিতে হবে ব্যাটারদের। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]