প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
(ভিজিট : ৮)
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবীর জন্মদিন উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মিষ্টি বিতরণ এবং কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নাজমুন নাহার বেবীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় তাঁর প্রতি নেতাকর্মীদের আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে।