প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
(ভিজিট : ১৩)
কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রোজি আকতার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জহিরুল ইসলাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীগণ।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অর্জন ও সমস্যার বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন। এ সময় সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।
উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জেলাজুড়ে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।