বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


কুলাউড়ায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:০৩ পিএম  (ভিজিট : ৮)
জেলার কুলাউড়ায় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, নতুন ব্যবসায়িক উদ্যোগ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-২০২৬’ বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎১৬ নভেম্বর সোমবার সকাল ১০ ঘটিকায় কুলাউড়া উপজেলার একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।
‎সভায় প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংক পিএলসি কুলাউড়া শাখার ব্যবস্থাপক উত্তম কুমার সরকার।
‎এ সময় অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংকসহ কুলাউড়া উপজেলার ২২টি ব্যাংক শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

‎সভায় বক্তারা বলেন, তরুণ উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা এবং বেকারত্ব হ্রাসে তরুণদের সহজ শর্তে ও দ্রুত অর্থায়নের আওতায় আনা প্রয়োজন। এ ক্ষেত্রে উদ্যোক্তা নির্বাচন, তাদের সম্ভাবনা যাচাই এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদানে ব্যাংকগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
‎‎সভায় কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। ‎বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ কর্মসূচি কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]