রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম  (ভিজিট : ১৯)
দেশে ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএর প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, আগামী সোমবার মজুরি বোর্ডের সভায় লিখিত প্রস্তাব দেবে পোশাক কারখানার মালিকপক্ষ। তবে শ্রমিকদের আন্দোলন বন্ধ না হলে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনার যৌক্তিকতা নেই।

তিনি আরও বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এর ফলে কারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয়ের উৎসও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এর আগে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণে বিজিএমইএর প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]