মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান বাধ্যতামূলক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৫০ পিএম  (ভিজিট : ১২)
আগামী বছরের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ করা বাধ্যতামূলক করা হয়েছে। যদিও নতুন পদ্ধতিতে রূপান্তরের সুবিধার্থে আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা যাবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে ‘দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯’-এর ১১এ ধারা এবং ‘দ্য স্ট্যাম্প ডিউটিজ অ্যাক্ট, ১৯৭৪’-এর ২(১) ধারায় দেওয়া ক্ষমতাবলে স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য সরকারি এ-চালান ব্যবস্থার ওয়েবসাইট www.achallan.gov.bd ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধ করে নিবন্ধনযোগ্য দলিল তৈরি করতে হলে কাটিজ পেপার ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল উপস্থাপনের সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। একই সঙ্গে দলিলের প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে।

আর বিমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ করলে রসিদের মুদ্রিত কপি পলিসির সঙ্গে সংযুক্ত করতে হবে। এ-চালানের রসিদে সংশ্লিষ্ট বিমা পলিসির শনাক্তকরণ নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি বিমা পলিসির প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর লিখতে হবে।

প্রজ্ঞাপনে বাল্ক বা একযোগে একাধিক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের পক্ষে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রেও শর্ত দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যাদের পক্ষে শুল্ক পরিশোধ করা হবে, তাদের প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর উল্লেখ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে টিআইএন, জাতীয় পরিচয়পত্র নম্বর, বিআইএন বা ট্রেড লাইসেন্স নম্বর দিতে হবে।

এনবিআর মনে করে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান ব্যবস্থা চালু হলে স্ট্যাম্প মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণসংক্রান্ত ব্যয় কমবে। পাশাপাশি স্ট্যাম্প বিক্রি ও বিতরণে কমিশন বাবদ সরকারের ব্যয় সাশ্রয় হতে পারে








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]