শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


সালথায় আ’লীগের হরতাল ও নাশকতার বিরুদ্ধে সেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:১১ পিএম  (ভিজিট : ১৫)
আওয়ামীলীগ, যুবলাীগ ও ছাত্রলীগের ডাকা হরতাল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা সেচ্ছাসেবক দল।বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে সালথা উপজেলা সদরে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিলটি উপজেলা সদরের হারেজ মার্কেট থেকে শুরু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কের লাভ চত্তরে এসে শেষ হয়।

এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হরতাল এবং নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 

তারা হরতালের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি, বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাইল মাতুব্বরের নেতৃত্বে ও সদস্য সচিব মামুন চৌধুরীর পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নান্নু মোল্লা, যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হুসাইন, হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্র দলের সভাপতি সাইফুল ইসলাম রাজ, সেচ্ছাসেবক দল নেতা, সোহেল রানা, বাবুল মাতুব্বর, শহিদুল ইসলাম, লুতফার মাতুব্বর, হাসান খন্দকার, শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকুব্বর মাতুব্বর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা হরতাল ও নাশকতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]