শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


গোপালগঞ্জে বাসের ধাক্কায় ২০ যানবাহনের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম  (ভিজিট : ৮)

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকসহ অন্তত ১৫ থেকে ২০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনায় সংসদ সদস্যের গাড়িসহ তাঁর বহরের কয়েকটি যানবাহন এবং অন্যান্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বরইতলায় একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ধানবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দেয়। একপর্যায়ে ১৫ থেকে ২০টি যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় সংসদ সদস্যকে বহনকারী ব্যক্তিগত গাড়ির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ছাড়া তাঁর বহরের কয়েকটি গাড়ি, যাত্রীবাহী বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]