শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


কুমিল্লায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম  (ভিজিট : ১১)
'হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা নগরীর কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, হাত ধোয়া প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সচেতনতামূলক কর্মসূচি হয়। কুসিক ও WSUP Bangladesh এর উদ্যোগে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন (TCCF)-এর প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার। 

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। 

বক্তারা সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনে সাবান ও নিরাপদ পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে খাবার গ্রহণের আগে, টয়লেট ব্যবহারের পর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সময়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অথিতিগণ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রোজী আকতার "শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আগ্রহ তৈরি এবং পরিবার ও সহপাঠীদের মধ্যে এ বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]