বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে : সোহান
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ পিএম  (ভিজিট : ৯)
বাংলাদেশের মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনো স্বার্থ, কোনো রাজনীতি, কোনো ক্ষমতা হতে পারে না মন্তব্য করে বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান বলেছেন, আজ দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে আমার নিজ শহর খুলনার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, যা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
 
ওই পোস্টে নুরুল হাসান সোহান লেখেন, ‘একজন বাংলাদেশি হিসেবে, একজন ক্রীড়াবিদ হিসেবে আমি বিশ্বাস করি, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

‘আমরা সংঘাত চাই না, প্রতিশোধ চাই না, অস্থিরতা চাই না। আমরা চাই, আইনের শাসন, ন্যায়বিচার এবং প্রতিটি নাগরিকের নিরাপদে বেঁচে থাকার অধিকার।’
 
‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান—কথায় নয়, এখনই কার্যকর পদক্ষেপ নিন। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন। খুলনাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’

পোস্টের শেষাংশে তিনি আরো লেখেন, ‘আজ সবচেয়ে বড় স্বপ্ন কোনো ব্যক্তিগত অর্জন নয়, আজ সবচেয়ে বড় স্বপ্ন একটি নিরাপদ বাংলাদেশ।’

নিরাপদ মানুষ, নিরাপদ খুলনা, নিরাপদ বাংলাদেশ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]