প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
(ভিজিট : ৯)
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক দল।
ম্যাচের সপ্তম মিনিটে শমিত শোমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে, শ্রীলঙ্কা ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।
গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া দলটি দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ানোর চেষ্টা করবে।