শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হৃদয়ের
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম  (ভিজিট : ৯)
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে রেকর্ডের পর রেকর্ড গড়ছেন তাওহিদ হৃদয়। ডাবল সেঞ্চুরির পর এবার টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন এই ব্যাটার। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমের অপরাজিত ২১৯ রানের ইনিংসকে ছাড়িয়ে গেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হৃদয়ের সংগ্রহ ছিল ২৩৬ রান। তাঁর ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের সংগ্রহ পেরিয়ে লিড নিয়েছে বাংলাদেশ। দলের রান দাঁড়িয়েছে ৩৭৬, আর লিড ২০ রানের।

এর আগে সিলেটে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে চা-বিরতির পর জাস্টিন গ্রিভস ওয়ারিকানের বলে এক রান নিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। ৩০৪ বল মোকাবিলা করে এই মাইলফলকে পৌঁছান তিনি। ইনিংসে ছিল ১৯টি চার ও ৭টি ছক্কা।

এই কীর্তির মধ্য দিয়ে বাংলাদেশের চতুর্থ টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান হন হৃদয়। এর আগে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান টেস্টে দ্বিশতক করেছিলেন। তাঁদের সঙ্গে এবার যুক্ত হলো হৃদয়ের নাম।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি ষষ্ঠ ডাবল সেঞ্চুরির ইনিংস। তবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে হৃদয় দেশের টেস্ট ক্রিকেটে নিজের অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]