বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


কুমিল্লায় অভিবাসন সেবা নিয়ে কৌশলগত কর্মশালা
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পিএম  (ভিজিট : ২৩)
কুমিল্লায় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে জেলা পর্যায়ের কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিনব্যাপী কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ধনপুরে বুরো-বাংলাদেশ মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুন নাহার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

পোগ্রাম উপস্থাপন করেন আইওএমের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ফারজানা শাহনাজ।

কর্মশালায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তর, অভিবাসন সেবা প্রদানকারী সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা জেলার অভিবাসন-সংক্রান্ত চ্যালেঞ্জ, সেবার ঘাটতি ও সেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত করেন। পাশাপাশি জেলা-ভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকারমূলক কার্যক্রম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব, সময়সীমা ও সমন্বয়ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি অভিবাসনপ্রত্যাশীদের সঠিক তথ্য ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা জরুরি।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, অভিবাসন-সেবা সহজ ও কার্যকর করতে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]