বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:১৬ পিএম  (ভিজিট : ২৯)
শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শহরের ডিসি উদ্যানে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বইয়ের সংগ্রহ সম্পর্কে খোঁজখবর নেন।

শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে ভ্রাম্যমাণ দোকান ও সৌখিন পাঠক বুকশপের পরিচালনায় এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এ বইমেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাহাতুল ইসলাম আলো, কবি হানজালা, কথাসাহিত্যিক আরএম সেলিম শাহী, কবি হাসান শরাফত ও সাংবাদিক কাজী মাসুমসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার লেখক, পাঠক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় মোট ১০টি স্টল রয়েছে। এসব স্টলে দেশি-বিদেশি বরেণ্য লেখকদের গল্প, উপন্যাস, ছড়া, কবিতা, ভ্রমণকাহিনি, থ্রিলার ও অনুবাদ গ্রন্থের পাশাপাশি শেরপুরের স্থানীয় লেখকদের বই স্থান পেয়েছে।

আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে। মেলার মাধ্যমে পাঠকদের বই পড়ায় আগ্রহী করা এবং স্থানীয় লেখকদের বইয়ের সঙ্গে পাঠকদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]