শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫ পিএম  (ভিজিট : ১২)
সৌদি আরবের রাজধানী রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর ও মো. ফরহাদ নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত দুজনেরই বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায়। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সূত্রে তাদের মৃত্যুর খবর জানা যায়। দুর্ঘটনার পর নিহত দুই বাংলাদেশির মরদেহ রিয়াদের সুমোসি হাসপাতালে রাখা হয়েছে। তবে দুর্ঘটনাটি রিয়াদের ঠিক কোন এলাকায়, কীভাবে ঘটেছে এবং তারা একই গাড়িতে ছিলেন কি না—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

নিহত আলমগীর ও ফরহাদের মৃত্যুর খবর দেশে থাকা পরিবার ও স্বজনদের কাছে পৌঁছালে সেখানে নেমে আসে শোকের ছায়া। সৌদি আরবে থাকা তাদের পরিচিত ও স্বজনদের মধ্যেও শোক বিরাজ করছে।
বর্তমানে মরদেহ সুমোসি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। তবে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে রিয়াদের এই দুর্ঘটনায় নতুন করে শোক ও উদ্বেগ তৈরি হয়েছে। স্বজনরা নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]