প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৬ এএম
(ভিজিট : ১৫)
রাজধানীর ধানমণ্ডির ১ নম্বর সড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জনপ্রিয় রেস্টুরেন্ট গ্রাবজোর দ্বিতীয় শাখা। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মিলাদ, দোয়া, কেক কাটা ও নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন এ শাখার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বাদ আসর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচ কেক কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে অনুরূপ আইচ বলেন, গ্রাবজোর নতুন শাখার উদ্যোক্তারা সবাই তরুণ। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টা ও সম্মিলিত উদ্যোগেই এ নতুন আয়োজনের সূচনা হয়েছে। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অতিথিরা এখানে এসে মনোরম পরিবেশে সুস্বাদু খাবার উপভোগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গ্রাবজোর ম্যানেজিং পার্টনার তৌকির আহমেদ বলেন, মানসম্মত পরিবেশের পাশাপাশি অতিথিদের উন্নত খাবার পরিবেশন তাঁদের অঙ্গীকার। অতিথিদের বিনোদনের জন্য প্রতি শুক্রবার লাইভ মিউজিক এবং শিশুদের জন্য ভবিষ্যতে খেলার মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে।
অপর দুই ম্যানেজিং পার্টনার লিটন রোজারিও ও শাকিল পারভেজ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের দেশি-বিদেশি বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি গ্রাহকদের জন্য বিভিন্ন ছাড়ের ঘোষণা দেওয়া হয়। অতিথিরা খাবারের বৈচিত্র্য, পরিবেশ এবং মালিকপক্ষ ও কর্মীদের আন্তরিকতার প্রশংসা করেন।
তরুণ উদ্যোক্তাদের এ উদ্যোগ রাজধানীর রেস্টুরেন্ট প্রেমীদের জন্য নতুন খাবার ও আড্ডার ঠিকানা হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা।