রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ এএম  (ভিজিট : ২৭)
‘সংস্কৃতি হোক মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হলো নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননার আয়োজন করা হয়। নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠন দুটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাকসুদেল হোসেন খান মাকসুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক, রাজনীতিক ও সমাজসেবক এস এম আমান উল্লাহ, অভিনেতা সৈয়দ শুভ্র,  প্যান প্যাসিফিক প্রপার্টিজের চেয়ারম্যান লাকী আহমেদ, জোন চেয়ারপারসন ও ক্লাব প্রেসিডেন্ট মোছাঃ রেজওয়ান নিশাত লিয়ানা এবং স্মার্ট উদ্যোক্তা ফোরামের যুগ্ম- সম্পাদক ও সমাজসেবক ওবায়দা বেগম, সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলি।

আলোচনা সভায় বক্তারা সমাজ থেকে সব ধরনের অপকর্ম ও নেতিবাচক প্রবণতা দূর করতে পরিশীলিত ও নির্মল সংস্কৃতিচর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সুস্থধারার সংস্কৃতিচর্চা মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। একটি মানবিক ও সুন্দর সমাজ গঠনে সংস্কৃতির ইতিবাচক চর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন গুণী ব্যক্তির হাতে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা টপ পারফর্মার অ্যাওয়ার্ড ও স্টার পারফর্মার অ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানে সংগঠন দুটির সদস্য, সাংস্কৃতিক কর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]