সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মুফতি বশিরুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:০৭ পিএম
(ভিজিট : ২৫)
হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক হিসেবে মুফতি বশিরুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা মহিউদ্দিন খান দায়িত্ব পেয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) বাদ জোহর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি জামে মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং মুসলিম উম্মাহর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি আদর্শভিত্তিক সংগঠন। দেশের ইসলাম, ইসলামী মূল্যবোধ ও মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। নারায়ণগঞ্জে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে প্রতিটি স্তরের নেতাকর্মী এবং আলেম-ওলামাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধের প্রসার এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে হেফাজতে ইসলাম দায়িত্বশীল ভূমিকা পালন করবে। নতুন কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আমরা আশাবাদী।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, হেফাজতে ইসলামের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নারায়ণগঞ্জে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে। পাশাপাশি জেলার প্রতিটি স্তরে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে আলেম-ওলামাদের ঐক্য সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হবে।
নতুন কমিটি ঘোষণার মাধ্যমে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।