বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


সাপে কাটা কলেজছাত্রের পরিবারকে ডিসির আর্থিক সহায়তা
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:৫৬ পিএম  (ভিজিট : ১৯)
শেরপুরে চিকিৎসায় অবহেলায় মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারকে সান্তনা এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে শুক্রবার রাতে সাপের কামড়ে নিহত মেধাবী শিক্ষার্থী শাহীন আকন্দের পরিবার জেলা প্রশাসনের কার্যালয়ে আসলে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন মেধাবী ওই শিক্ষার্থীর পিতা ও অন্যান্য আত্মীয়-স্বজনকে সান্তনা দেন এবং তাৎক্ষণিক কিছু আর্থিক সহায়তা প্রদান করেন।

একই সাথে কিছু খাদ্য সামগ্রী এবং ওই শিক্ষার্থীর পরিবারের একটি ঘর প্রদানের আশ্বাস দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এবং শাহিন আকন্দের বাবা শফিকুল ইসলাম ও অন্যান্য আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২১ আগস্ট রাত সাড়ে আটটায় সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ভূমিহীন কৃষক মোঃ শফিকুল আকন্দের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শাহিন আকন্দকে (২০) সাপে কামড়ালে তাৎক্ষণিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর শাহীন এর মৃত্যু হয়।

এ সময় শাহিনের পরিবার ডাক্তারের গাফলিতির অভিযোগ তুলেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে নিহতের পরিবারে খোঁজখবর নেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]