বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ঈদে মিলাদুন্নবীর জুলুসে চট্টগ্রামে ফ্লাইওভার বন্ধ
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:২৫ পিএম  (ভিজিট : ১৭)
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল বুধবার চট্টগ্রাম নগরীতে জশনে জুলুস ও মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যান চলাচল ও জনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টায় ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে মূল জুলুস শুরু হবে। এরপর বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে গিয়ে শেষ হবে।

জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার সম্পূর্ণ বন্ধ থাকবে। তাই ওই সময় বিকল্প পথ ব্যবহারের জন্য নগরবাসীকে আগে থেকেই প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কুশপুত্তলিকা প্রদর্শনসহ যেকোনো উসকানিমূলক কার্যক্রমের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সিএমপি জানিয়েছে। জুলুস শুরু থেকে মাহফিল শেষ পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]