বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে চারজনকে কারাদন্ড ও প্রতিষ্ঠান সিলগালা
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:০৬ পিএম  (ভিজিট : ৩১)
গাজীপুরের কালীগঞ্জে একটি নামবিহীন প্রতিষ্ঠানে ভেজাল পণ্য উৎপাদন ও মাদক সেবনের দায়ে চারজনকে আর্থিক জরিমানা, বিনাশ্রম কারাদন্ড এবং নামবিহীন প্রতিষ্ঠানটি সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। 
বুধবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলার বেরুয়া ও তুমলিয়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার। এসময় প্রসিকিউটর এসআই মিজানুর রহমান ও বেঞ্চ সহকারী আল আমিন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে একটি নামবিহীন প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভেজাল পণ্য উৎপাদান ও বিপণন করে আসছিল। সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় আঃ রহেদ শেখের পুত্র আলম শেখকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ নামবিহীন প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তুমলিয়া গ্রামের আঃ কাদিরের পুত্র মোবারক হোসেন, চড়াখোলা গ্রামের মৃত সেলেন পালমার পুত্র সুহৃদ পালমাকে ১শত টাকা করে জরিমানা ও ৩০ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং সাতানীপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র ইকবালকে ১শত টাকা জরিমানা ও ৬০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।   

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামীদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]