প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৪৫ পিএম
(ভিজিট : ৯)
শনিবার সকালে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে চরম বিপাকে পড়েন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা শত শত রোগী। সকাল পৌনে নয়টা থেকে বেলা সোয়া এগারোটা পর্যন্ত আড়াই ঘণ্টা বন্ধ ছিল রেডিওলজি ও ইমেজিং বিভাগের এক্স-রে ও আলট্রাসনোগ্রাফিসহ সব পরীক্ষা-নিরীক্ষা।
জানা গেছে, স্টেডিয়াম এলাকার একটি ফিডারে জরুরি মেরামত কাজের জন্য পিডিবি আগে থেকেই সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধের ঘোষণা দিয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারেনি। হাসপাতালের নিজস্ব জেনারেটর থাকলেও তা দিয়ে এক্স-রে বা আলট্রাসনোগ্রাফির মতো ভারী যন্ত্রপাতি চালানো সম্ভব ছিল না।
পরিস্থিতির খবর পেয়ে চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সরাসরি বিদ্যুৎ বিভাগে ফোন করেন। রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে পিডিবির নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম জরুরি ভিত্তিতে সংযোগ পুনরায় চালুর নির্দেশ দেন। বেলা সোয়া এগারোটায় বিদ্যুৎ ফিরলে স্বস্তি ফেরে হাসপাতালে।
চমেক পরিচালক জানিয়েছেন, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না হয় সেজন্য বিদ্যুৎ বিভাগকে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত রাখার অনুরোধ জানানো হয়েছে।