রবিবার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুরে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৩৫ পিএম  (ভিজিট : ১২)
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সামিউল হক স্পোর্টস একাডেমি আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা মাতালেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা কেয়া পায়েল ও নব্বই দশকের জনপ্রিয় নায়ক অমিত হাসান।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুমা আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই খেলায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ছাড়াও অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার একেএম জহিরুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক উপস্থিত ছিলেন।

এদিন আশপাশের উপজেলা থেকে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করে রেকর্ড ভাঙেন। তারকাদের উপস্থিতিতে খেলাস্থলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হিমশিম খায় পুলিশ। আইফোনসহ অন্তত ১৫টি মোবাইল ফোন হারিয়ে ফেলেন দর্শকরা। ট্রাইবেকারে নালিতাবাড়ী ইউনিয়ন একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে নয়াবিল ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]