বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশের ন্যায় ভালুকায়ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল পুরো শোভাযাত্রাটি।
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দিবসটি উপলক্ষে ভালুকা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুবর সভাপতিত্বে ও সদস্যসচিব তোজাম্মেল হক বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভালুকা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু, গোলজার আহমেদ, সাখাওয়াত পাঠান, উসমান গনি মল্লিক মাখন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সজিব তালুকদার, শামসুল হুদা বাবুল, মাসুদ রানা, এনামুল হক জজ, সদস্য ইব্রাহিম খলিল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার মন্ডল।
এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহদপ্তর সম্পাদক মাসুদ রানা, ছাত্রদল সভাপতি রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।