শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট বরিশাল জেলা আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:১২ পিএম  (ভিজিট : ৭২)
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের বরিশাল জেলা আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনকে আরও শক্তিশালী, সক্রিয় ও জনসম্পৃক্ত করে তোলার পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার সন্ধ্যা ৬টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগীত বিশেষজ্ঞ ও জেলা আহ্বায়ক মীর সাব্বির হোসেন শামীম।

সভার শুরুতে জুলাই শহীদদের স্মরণে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন অভিনেতা সিরাজুম মুনির টিটু, সাংস্কৃতিক সংগঠক জান্নাতুন নেসা নয়ন, সংগীতশিল্পী সজীব আহমেদ, ফারহানা তিথি, রফিকুল ইসলাম, জাকির হোসেন সবুজ, অ্যাডভোকেট মাহাবুবুল ইসলাম, নৃত্যশিল্পী নাহিদ রহমান লুনা, সংগীতশিল্পী তারিকুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক ইব্রাহিম মুন্না, সংগীতশিল্পী রিমি সাব্বিরসহ শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সংস্কৃতি, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সমাজের সংকটময় সময়ে মানবিক কার্যক্রমে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে একটি উপ-কমিটি গঠন করা হয়। একই সঙ্গে জেলা সম্মেলন আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে কয়েকজন নতুন সদস্যকে কো-অপ্ট করা হয়।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]