প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:৩২ পিএম
(ভিজিট : ১২)
বৈশাখী টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ভিলেজ সোসাইটি’ ৫০তম পর্বে পৌঁছেছে। আগামী বুধবার (৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটির ৫০তম পর্ব। নাটকটি সপ্তাহে তিন দিন—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার একই সময়ে বৈশাখী টিভিতে প্রচারিত হয়।
প্রত্যয় হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হোসাইন ইমরান। পর্ব পরিচালকের দায়িত্বে রয়েছেন মাহফুজ খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত, সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া, স্পর্শিয়া মিম, সাবা সুস্মিতা, আমিন আজাদ, আজমাইন ইলহাম, উজ্জ্বল মাহমুদ, সঞ্জীব আহমেদ, পারভেজ সুমন, সোনিয়া স্বপ্ন, মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, এফ এইচ শান, জাস মান্নাত, হেদায়েত নান্নু, তাবাসসুম মিথিলা, রিজভিনা মৌসুমি, এম কে এইচ পামির, নিশি আনজুম, তাওহিদুল ইসলাম তাইফ ও স্মৃতি আক্তার।
নাটকের গল্প আবর্তিত হয়েছে মধুপুর গ্রামের একদল অদ্ভুত স্বভাবের মানুষকে ঘিরে। তাদের বিচিত্র আচরণ, পেশা, জীবনযাপন এবং নানা উদ্ভট কর্মকাণ্ডে তৈরি হয় হাস্যরসাত্মক নানা ঘটনা। তবে সেই সরল গ্রামীণ জীবনে ধীরে ধীরে প্রবেশ করে নতুন কিছু মানুষ। এর ফলে শুরু হয় গ্রাম্য রাজনীতি, দ্বন্দ্ব, হিংসা, সংঘাত এবং নানা অপ্রত্যাশিত ঘটনা। সহজ-সরল মানুষের জীবন কীভাবে বদলে যেতে থাকে, সেই গল্পই তুলে ধরা হয়েছে ‘ভিলেজ সোসাইটি’ নাটকে।
নির্মাতাদের আশা, ব্যতিক্রমী গল্প, গ্রামীণ বাস্তবতা এবং অভিনয়শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনার কারণে দর্শকদের কাছে নাটকটি আগামীতেও সমানভাবে জনপ্রিয় থাকবে।