চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বাহারছড়া, কালীপুর ইউনিয়ন ও বাঁশখালী পৌরসভার ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ১০০ জন বন্যাকবলিত খামারির মাঝে গো-খাদ্য, ভিটামিন প্রিমিক্স ও জনস্বাস্থ্য ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।
প্রধান বক্তা ছিলেন ব্যারিস্টার মীর হেলাল, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, ভূমি ও পার্বত্য মন্ত্রণালয় এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এবং জেডআরএফ চট্টগ্রাম বন্যার্ত মানুষের সহায়তায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. লুৎফুর রহমান।
এ সময় চট্টগ্রাম-১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, জেডআরএফের পরিচালক ইঞ্জিনিয়ার মো. ওমেশা উমায়ুন মনি, কৃষিবিদ মো. শফিকুল আলম দিদার, ডা. পারভেজ রেজা কাকন, প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রফেসর ড. শফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. আহসানুল হক রোকন, প্রফেসর ডা. জসিম উদ্দিন, ডা. নুরুল করিম চৌধুরী, প্রফেসর ডা. এস কে মনির উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত বাহারছড়া, কালীপুর ইউনিয়ন ও বাঁশখালী পৌরসভার মোট ২০টি পরিবারের প্রত্যেককে তিন বান করে টিন এবং ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া বাহারছড়া ও ছনুয়া ইউনিয়নের ১০০ জন ক্ষতিগ্রস্ত খামারির মধ্যে গো-খাদ্য, ভিটামিন প্রিমিক্স এবং জনস্বাস্থ্য ওষুধ বিতরণ করা হয়।
উল্লেখ্য, এর আগে বাঁশখালী পৌরসভা ও কালীপুর ইউনিয়নের আরও ১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছিল।
অনুষ্ঠানে স্থানীয় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন জেডআরএফ চট্টগ্রাম বন্যার্ত মানুষের সহায়তায় লোকাল কমিটির সদস্য ডা. জুলকারনাইন শাওন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লোকাল কমিটির সদস্য সচিব প্রফেসর ডা. বেলায়েত হোসেন ডালী।