রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:০৬ পিএম  (ভিজিট : ১১৯)
ঈশ্বরদীতে মুদি দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে সুমন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। চোরকে বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের হামলায় দোকানমালিক ও তাঁর দুই ছেলে গুরুতর আহত হন। তাঁরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রোববার রাত আনুমানিক ১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।

স্থানীয় ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে মুদিব্যবসায়ী হবিবুল ইসলামের দোকানে চুরির উদ্দেশ্যে ঢোকেন সুমন। দোকানের সঙ্গেই বসতবাড়ি হওয়ায় বিষয়টি টের পান হবিবুল। তিনি বাইরে বেরিয়ে এসে আটকানোর চেষ্টা করলে সুমন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে ও তাঁর দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এসে সুমনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তা পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপের পাশাপাশি পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]