বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


৭ বছরের শিশু মাহফুজকে হত্যার ৯ বছর পর ঘাতকের মৃত্যুদণ্ড
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:৩৭ পিএম  (ভিজিট : ১১)
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় সাত বছরের শিশু মাহফুজকে শ্বাসরোধে হত্যার দীর্ঘ ৯ বছর পর অবশেষে বিচার পেল পরিবার। এই হত্যা মামলায় আদালত আসামি মো. আল আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আল আমিন (৪৪) কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কারপাশা পুতিহারা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ১২ জনের সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে আদালত আল আমিনকে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। এই ধারায় তাকে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া লাশ গুম ও আলামত নষ্ট করার অভিযোগে দণ্ডবিধির ২০১ ধারায় তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, অর্থদণ্ড অনাদায়ে ভোগ করতে হবে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর সকালে নগরের হালিশহর থানাধীন গলিঢিপাপাড়া টোল রোড এলাকায় পরিকল্পিতভাবে শিশু মাহফুজকে গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার প্রমাণ লুকাতে পরে তার মরদেহ পাশের বেড়িবাঁধের খালে ফেলে দেওয়া হয়।

এই মর্মান্তিক ঘটনার পর নিহত মাহফুজের বাবা মো. মাহাবুব হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং ২০১৭ সালের ২৭ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচারিক কার্যক্রম। দীর্ঘ ৯ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে আজ চূড়ান্ত রায় ঘোষণা করা হলো।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]