বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রামে চেকপোস্টে তল্লাশিতে দেশীয় বন্দুকসহ আটক ৬ মামলার আসামী
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:২২ পিএম  (ভিজিট : ১৪)
চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় একটি দেশীয় তৈরি এলজি (একনলা বন্দুক) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের নেতৃত্বে একটি পুলিশ দল ৩৬নং ওয়ার্ডের হাশেম সওদাগর মসজিদের বিপরীতে বন্দর ২ নম্বর গেটের পূর্ব পাশের সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশির আওতায় এলে দুই যাত্রী পালানোর চেষ্টা করে। সন্দেহ হওয়ায় তাৎক্ষণিক তাদের আটক করে পুলিশ।

পরবর্তী তল্লাশিতে আটক ব্যক্তিদের একজনের কাঁধে থাকা ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি (একনলা বন্দুক) উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে।

গ্রেফতার দুজন হলেন মো. মিজানুর রহমান ওরফে বাবুল (৫২) এবং মো. শহিদুল আলম ওরফে সোহাগ (৪৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি অজ্ঞাত স্থান থেকে অস্ত্রটি সংগ্রহ করে নগরে নিয়ে আসছিলেন তারা।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার মিজানুর রহমানের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোট ছয়টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি আজ মঙ্গলবার (২৮ জুলাই) সাংবাদিকদের নিশ্চিত করে বন্দর থানা পুলিশ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]