বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


সোনারগাঁয়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:৪৫ পিএম  (ভিজিট : ৪৪)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন এবং অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টা ৪০ মিনিটের দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মায়া আলম (৪০) ভোলা জেলার স্থায়ী বাসিন্দা। তিনি মৃত মজিবুর রহমানের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন। কর্মসূত্রে তিনি পরিবার নিয়ে সোনারগাঁ উপজেলার সোনাখালী বারাকপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

আহতরা হলেন— সোনাখালী এলাকার আলিনুর (২৫) ও সুরুজ মিয়া (৩০), বাপলুপুর এলাকার শহিদ (২৮) এবং সোনারগাঁজী এলাকার টিকা খান (৩৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বারাকা হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাখালী এলাকায় মহাসড়কের পাশে একটি অটোরিকশা যাত্রী তুলছিল। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাশে দাঁড়িয়ে থাকা পথচারী মায়া আলম ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট আওলাদ হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]