মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ভোলা চরফ্যাশনের নুরাবাদ ইউনিয়নে এনএসএস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:১৫ পিএম  (ভিজিট : ১২)
দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নে নজরুল স্মৃতি সংসদ এর উদ্যোগে (এনএসএস)-এর আয়োজনে দুর্যোগ পূর্ব প্রস্তুতিমূলক অবহিতকরণ সভা নুরাবাদ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নুরাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসন ফিদা হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য, ইউনিয়ন পরিষদের সচিব, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ যুব প্রতিনিধি, সিপিপি ইউনিয়ন টিম লিডার সদস্য, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি বৃন্দ।

সভার শুরুতে উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগত জানানো হয় এবং প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য, কর্মপরিধি, প্রত্যাশিত ফলাফল ও ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়নযোগ্য বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন মো: নাজমুল হোসাইন শেখ উপজেলা ম্যানেজার প্রকল্প চরফ্যাশন ভোলা। উপস্থাপনা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শের আলোকে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্প-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও দিকনির্দেশনা প্রদান করেন। 

আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রকল্পের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগ পূর্বাভাসভিত্তিক প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত মানবিক কার্যক্রম বাস্তবায়নে প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

সভা সঞ্চালনা করেন রীতা রানি রায় ইউনিয়ন ফ্যাসিলিটেটর নুরাবাদ ইউনিয়ন দুলারহাট চরফ্যাশন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]