বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় হামলার পর এবার ৫০ লাখ টাকা দাবি, আতঙ্কে ব্যবসায়ীর পরিবার
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:২০ পিএম  (ভিজিট : ১৫)
চট্টগ্রামে চাঁদার টাকা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুরের পর এবার আরও বড় অঙ্কের চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। মামলা করার পরও হুমকি অব্যাহত থাকায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবার।

গতকাল রোববার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোড সংলগ্ন এলাকায় ব্যবসায়ী মো. জসিম উদ্দিনের নির্মাণাধীন ১০ তলা ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুরের পাশাপাশি ঘটানো হয় ককটেল বিস্ফোরণ। চাল ও চিনির পাইকারি ব্যবসায়ী জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, এর আগে সন্ত্রাসীরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল, যা না দেওয়ায় এই হামলা চালানো হয়।

হামলার ঘটনায় গতকাল রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হাটহাজারী থানায় মামলা করেন জসিম উদ্দিন। কিন্তু মামলার পরই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। জসিম উদ্দিন জানান, মামলা করার পর সন্ত্রাসীরা এবার ৫০ লাখ টাকা চাঁদা দাবি করছে এবং টাকা না দিলে আবারও হামলার হুমকি দিচ্ছে।

হামলার আতঙ্কে নির্মাণশ্রমিকরা কাজে ফিরতে রাজি হননি বলে জানান জসিম উদ্দিন। তিনি বলেন, হামলার আগে প্রতিদিন ২৫-৩০ জন শ্রমিক কাজ করতেন ভবনটিতে, কিন্তু ঘটনার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কাজে আসতে সম্মত হননি। এতে ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

জসিম উদ্দিন উদ্বেগ প্রকাশ করে বলেন, মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, যার ফলে তার পরিবার তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে জানান, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তিনি আরও জানান, এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]