মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বাংলাদেশে চড় খাওয়ার ঘটনা স্মরণ নোরা ফাতেহির, কপিলের রসিকতা!
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:২৯ এএম  (ভিজিট : ২০)

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ২০১৪ সালে বাংলাদেশে সিনেমার শুটিংয়ে এসে সহ-অভিনেতার সঙ্গে মারামারির পুরোনো ঘটনা আবারও স্মরণ করেছেন। ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার শুটিং চলাকালে ওই সহ-অভিনেতাকে চড় মারার পর পাল্টা চড় খেয়েছিলেন বলে জানিয়েছিলেন নোরা। এ সময় দুজনের মধ্যে চুল টানাটানিও হয়েছিল। সে ঘটনাই ভারতীয় একটি গণমাধ্যমে ফের উঠে এলো। 

বছর কয়েক আগে ‘দ্য কপিল শর্মা শো’-তে ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমার ‘ঝেদা নশা’ গানের প্রচারে আয়ুষ্মান খুরানার সঙ্গে হাজির হয়েছিলেন নোরা। সেখানেই বাংলাদেশে শুটিংয়ের সেই অপ্রীতিকর ঘটনা তুলে আনেন।

নোরার ভাষ্য, সিনেমাটির শুটিংয়ের সময় এক সহ-অভিনেতা তার সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ওই অভিনেতাকে চড় মারেন। এরপর ওই অভিনেতাও নোরাকে চড় মারেন এবং তার চুল টেনে ধরেন। নোরাও পাল্টা তার চুল টানেন। একপর্যায়ে দুজনের মধ্যে বড় ধরনের ঝগড়া শুরু হলে পরিচালককে এসে পরিস্থিতি সামাল দিতে হয়।

ঘটনার বর্ণনা দিয়ে নোরা বলেন, আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করছিলেন। তাই আমি তাকে চড় মারি। তিনি আরও বলেন, আমি তাকে আবার চড় মারি। এরপর সে আমার চুল টেনে ধরে। আমিও তার চুল টানি। এরপর বড় ধরনের ঝগড়া শুরু হয়। পরিচালককে এসে হস্তক্ষেপ করতে হয়েছিল।

নোরার এই কথা শুনে অনুষ্ঠানের উপস্থাপক কপিল শর্মা রসিকতা করে তখন বলেন, 'তার গায়ে গজব পড়ুক।' জবাবে নোরাও ওই সহ-অভিনেতাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, 'সে আসলেই একটা বাজে মানুষ।' যদিও নোরা কখনোই সেই অভিনেতার নাম প্রকাশ করেননি।

উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ পরিচালনা ও লিখেছেন কমল সদানা। অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার সিনেমাটিতে সুন্দরবনের প্রেক্ষাপটে একটি শক্তিশালী সাদা বাঘকে ঘিরে একটি দলের অভিযানের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে সিজে চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় নোরার। সিনেমাটির শুটিং হয়েছিল সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ অরণ্যকে ঘিরে। এতে সুন্দরবনের আকাশ থেকে ধারণ করা দৃশ্যের পাশাপাশি ৮০০টির বেশি ভিএফএক্স শট ব্যবহার করা হয়। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]